প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
নাঙ্গলকোট এ. আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজনে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোহাম্মদ আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সমাজ সেবক বশিরুজ্জামান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ- ৪ সভাপতি সাখাওয়াত হোসেন শাহিন প্রমুখ। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মণ মাতিয়ে তোলে। অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী এবং প্রতি শ্রেণীর বার্ষিক পরীক্ষা মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত