প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
কুমিল্লা-৯ সুন্নি মহাজোটের প্রার্থী চেয়ার মার্কার ব্যাপক গণসংযোগা
লাকসাম প্রতিনিধি ||
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সুন্নি জোটের (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ) মনোনীত প্রার্থী মীর আবু বকর সিদ্দিক চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা অব্যাহত রয়েছে। সোমবার, মঙ্গলবার তিনি লাকসাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের (ফুলগাঁও, আজগরা, নাওটী, শুকতলা, কৃষ্ণপুর, হেসাখাল, নাড়িদিয়া, আতাকরা, গোবিন্দপুর)হাট-বাজার, সড়ক ও জনবল এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। প্রচারনাকালে প্রার্থী ও তার সমর্থনের ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে এবং বৃহত্তর সুন্নিজোটের প্রার্থী হিসেবে চেয়ার প্রতীকপক্ষে ভোট প্রার্থনা করেন। মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, কুরআন-সুন্নিভিত্তিক আদর্শ ও ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বৃহত্তর সুন্নি জোট তাকে একক প্রার্থী হিসেবে কুমিল্লা-৯ এ মনোনয়ন দিয়েছে। গতকাল মঙ্গলবার ভোটার সাথে কৌশল বিনিময় করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন এখন কেয়ার টেকার সরকার আমি আশা করি তারা সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিবে। এদেশ আল্লাহর অলির দেশ। আমার প্রচারনা খুবই ভালো। তিনি ভোটারদের আরও বলেন সুন্নি মহাজোটের প্রার্থী হিসেবে আমাকে চেয়ার মার্কায় ভোট দিবেন। উপস্থিত ছিলেন- ইসলামী ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিন উদ্দিন, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত