প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশা
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লা মহানগর বিএনপি নেতা ও সৌদিআরব বিএনপির সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহমেদ সোহেল এর মাতা মোমেনা বেগমের নামাজের জানাজা বাদ জোহর শহরের রাণীর বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬সংসদীয় আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহম্মদ,কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির,মরহুমার কনিষ্ঠ জামাতা রানীর বাজারের সর্বজন শ্রদ্ধেয় ডাক্তার খুরশিদ সাঈদী সহ আরো সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলেম উলামারা।বিএনপির সহ-দফতর সম্পাদক মুুহম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর দুঃখ ও শোক জানিয়েছেন। জানাজার নামাজের ইমামতি করেছেন মাদ্রাসা গুলজারে মদিনার মুহতামিম ও মরহুমার দৌহিত্র মুফতি আশ্রাফ আলী মামুন।।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত