প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬
নাঙ্গলকোট অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতিা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের বাঙ্গড্ডা বাজারের পশ্চিম অংশে আগুনে পুড়ে ৪ টি দোকানের ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়,বাঙ্গড্ডা গ্রামের শাহজাহানের তৈল দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে।এতে মুহুর্তে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে,এতে বাঙ্গড্ডা গ্রামের শাহজাহানের মুরগী দোকান,তৈল দোকান,রামার বাগ গ্রামের ভূট্রোর ফার্নিচার দোকান,ধানোয়া গ্রামের খোরশেদ খাজা নেছারিয়া হোটেলের রান্নাঘরসহ ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও চৌদ্দগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লাকসাম ফায়ার সার্ভিসের ডিএম খোরশেদ আলম বলেন,খবর পেয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন,বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত