প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
নাঙ্গলকোটে অবৈধভাবে অনুষ্ঠিত হচ্ছে ঠান্ডাকালি মেলা। আতংকে স্থানীয় এলাকাবাসী া
লাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে চলছে ঠান্ডাকালি মেলা। দীর্ঘদিন থেকে প্রতিবছর ১লা মাঘ সরকারিভাবে ইজারার মাধ্যমে এ দিনে কুমিল্লার নাঙ্গলকোটের মোগরায় এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছিল। তবে এবার নির্বাচনসহ বিভিন্ন কারণে সরকারিভাবে (জেলা প্রশাসক) এ মেলার কোন ইজারা দেওয়া হয়নি। ফলে এখানে মেলা হওয়ার সরকারিভাবে কোন বৈধতা নেই। অবৈধ ভাব আয়েজন করা এ মেলায় মদ, জুড়াসহ অবৈধ কার্যক্রম চালানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ কর্মকান্ড নিয়ে কোন অঘটন ঘটলে এর দায়ভার কে বহন করবে। এ নিয়ে স্হানীয় এলাকাবাসীর মাজেও বিরাজ করছে আতংক। এলাকাবাসী তাদের জানমাল ও ইজ্জত রক্ষার্থে এব্যাপারে প্রশাসনের উধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত