প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
চৌদ্দগ্রামে মাদরাসা সুপারের গাফেলতিতে বৃত্তির স্বপ্নভঙ্গ ,সুপারের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন া
চৌদ্দগ্রাম প্রতিনিধি ||
কুমিল্লার চৌদ্দগ্রামে টাকা নিয়ে রেজিষ্ট্রেশন না করায় জুনিয়র বৃত্তি পরীক্ষা দিতে পারেনি ১১ ছাত্রী। সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি ও বৃত্তির জন্য অতিরিক্ত প্রাইভেটের টাকা ফেরত দেয়ার দাবিতে ছাত্রীরা মঙ্গলবার মাদরাসায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে। চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্যাহর গাফেলতিতে পরীক্ষা বঞ্চিত হয় শিক্ষাথীরা।সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন মাদরাসা ছাত্রী তাসলিমা, মাইমুন, মরিয়ম, আকলিমা, ফারিয়া, আমেনা, সুমাইয়া, তানজুমা, আয়েশা, তাহসিন ও উম্মে আয়মনসহ তাদের অভিভাবকরা। জানা গেছে, ২০২৫ সালের শুরুতেই জুনিয়র দাখিল বৃত্তি পরীক্ষার জন্য ১১ ছাত্রীকে অতিরিক্ত প্রাইভেট পড়ানো হয়। এজন্য তাদের থেকে অতিরিক্ত টাকা ও রেজিষ্ট্রেশন সংক্রান্ত টাকা আদায় করে মাদরাসা সুপার মাওলানা আহসান উল্যাহ। গত ২৮ ডিসেম্বর রোববার বৃত্তি পরীক্ষার দিন ধার্য থাকলেও দুইদিন আগে ছাত্রীরা প্র্রবেশপত্র সংগ্রহ করতে মাদরাসা অফিসে গেলে সুপার মাওলানা আহসান উল্যাহ জানায়, রেজিষ্ট্রেশন ভূল হওয়ায় প্রবেশ পত্র আসেনি। তোমরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। ফলে রেজিষ্ট্রেশন ও ফরম ফিলাপ করে সারা বছর পরীক্ষায় প্রস্তুতি নেওয়া ১১ ছাত্রী পরীক্ষা দিতে পারেনি। তাৎক্ষনিক তারা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে ছাত্রীদের অভিভাবকরা সুপারের সাথে যোগাযোগ করলে তিনি কোন সদোত্তর দিতে পারেনি। চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওলানা আহসান উল্যাহ মঙ্গলবার রাতে বলেন, ‘মাদরাসায় কেরানী নাই। একজন নতুন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু রেজিষ্ট্রেশনে ভুল হওয়ায় আমার মেয়েসহ ছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি। পরীক্ষার আগে বিষয়টি জানতে পেরে আমি বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও লাভ হয়নি’।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত