প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫
চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিতা
চৌদ্দগ্রাম প্রতিনিধি ||
মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা ও চৌদ্দগ্রাম সরকারি কলেজ। খেলায় ট্রাই ব্রেকারে চৌদ্দগ্রাম সরকারি কলেজকে(২ গোল) হারিয়ে চ্যাম্পিয়ন হয় চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা(৩ গোল)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ মাহফুজুর রহমান। বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি হোসাঈন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, ডাঃ মোঃ আল রায়হান পাটোয়ারী, পৌরসভা যুব বিভাগের সেক্রেটরী আবদুল্লাহ আল মাছুম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক ও পৌরসভা ছাত্রশিবিরের সেক্রেটারী সাইয়্যেদুল আরাফাতসহ উপজেলা ও পৌরসভা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত