প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫
নাঙ্গলকোটে আদর্শ ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান া
এম এম ইউসুফ আলী ||
কুমিল্লার নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান –২০২৫। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বাছির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেদ্রে'র সম্মানিত পরিচালক মানবিক শওকত পিপিএম।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য মোঃ মাসুম ও বিল্লাহ ইফতেখার হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ নুরের রহমান, আব্দুল হান্নান, ইউসুফ আলী, আব্দুল কুদ্দুস কোম্পানি সহ প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি ইমাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুফি আবদুল কাদের, মাওঃ মোতালেব হোসাইন ছালেহী, অর্থ সম্পাদক মাওলানা আকবর হোসাইন সহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।স্বেচ্ছাসেবীরা জানান, মানুষের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য, এবং ভবিষ্যতে আরও বেশি সামাজিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে বছরের বিভিন্ন সময়ে সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয় এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয়।প্রধান অতিথি মানবিক শওকত আগামী দুই বছরের জন্য আদর্শ ক্লাবের আংশিক কমিটি ঘোষণা করেন। পরে মিলাদ পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা মুফতি ইমাম হোসাইন ও মোনাজাত পরিচালনা করেন নাঙ্গলকোট ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিন সংগঠনের উপদেষ্টা মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত