প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫
নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারকে সংবর্ধনাা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকারের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক অনুষ্ঠান গতকাল রোববার নাঙ্গলকোট প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় ও প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি জাকির হোসেন ভূঁইয়া, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি নিজাম উদ্দিন মজুমদার শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহম্মেদ মজুমদার, ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, সদস্য আব্দুর রহিম বাবলু।প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন সরকার বলেন, আমি দায়িত্বে থাকাকালীন নাঙ্গলকোটের মানুষের জন্য যদি কাজ করে কিছুটা উপকার ও কিছু কাজ করতে পারি। আমি মনে করি এসফলতা ও স্বার্থকতা আপনাদের সকলের সহযোগিতার কারণে সেটা সম্ভব হয়েছে। আর যে জায়গায় আমি কাজ করতে পারিনি সে জায়গায় আমার ব্যার্থতা রয়েছে। সে ব্যার্থতার দায়ভার আমার নিজের। আমি আশা করবো যাতে করে, আমার সে ব্যার্থতা পরবর্তী কর্মস্থলে কাটিয়ে উঠতে পারি। আপনাদের আন্তরিকতা আমার স্মৃতিতে অ¤øান হয়ে থাকবে। আমি শুধু এটুক বলবো। আপনারা আমাকে বিদায়ী সংবর্ধনা দিয়ে যেভাবে সম্মানিত করেছেন। সে সম্মানটুকু মন থেকে গ্রহণ করেছি। আমি যে কর্মস্থলে কাজ করি না কেন, আপনার যদি কখনো আমার কর্মস্থলে যান বা আমার সাথে দেখা করেন এবং আমাকে ফোন করে হ্যালো বলেন, তাহলে আমি মনে করবো। আপনাদের মনে আসলে আমি জায়গা করতে পেরেছি। আমি আশা করবো, আমি যেখানে থাকি না কেন। সেটা অবশ্যই জানবেন। সেখানে গিয়ে যখনই সময় পান আমাকে একবার হ্যালো বলে আমার সাথে দেখা করে আসবেন। আপনাদের প্রতি আমার যে আন্তকিতার বন্ধন তৈরী হয়েছে। সে বন্ধনট শুধু আজকে একদিনের জন্য নয়। আমি যতদিন বেঁচে আছি। সেটা যুগ-যুগ ধরে টিকে থাকবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত