প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫
নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ বিএনপির দুই নেতা আটকা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া তেজের বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন— চিওড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন (৩০) ও আলী হোসেনের ছেলে ইউনিয়ন ছাত্রদল নেতা নাসির (২৩)। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক উদ্ধার করে যৌথবাহিনী। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১০(নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপি'র প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত আব্দুল গফুর ভূঁইয়া'র অনুসারী ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারের বডিগার্ড হিসেবে চিহ্নিত ।নাঙ্গলকোট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মাহমুদ জানান, মঙ্গলবার রাতে উপজেলার চিওড়া–তেজের বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় আনোয়ার ও নাসিরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একনলা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের পরবর্তীতে নাঙ্গলকোট থানায় হস্তান্তর করা হয়।ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারকে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও, ফোন রিসিভ করে কথা না বলায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, যৌথবাহিনী আটক দুই যুবককে থানায় হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত