প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৫
কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ -মনিরুল হক চৌধুরীা
রিয়াজ মোর্শেদ মাসুদ ||
কুমিল্লা-০৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক জিয়ার ধানের শীষ এগিয়ে যাবে। কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ১৭ই নভেম্বর বিকেলে কুমিল্লা-০৬ আসনে বিএনপির গণ-মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই আসন তারেক জিয়াকে উপহার দিতে চাই। আমি সদর দক্ষিণকে যেমন সাজিয়েছি তার চেয়ে আরও সুন্দর করে কুমিল্লা মহানগরকে সাজাবো। এসময় নগরীর চকবাজার থেকে মিছিল নিয়ে রাজগঞ্জ, মোগলটুলি, সার্কিট হাউজ, ফৌজদারি মোড়, জেলখানা রোড, পুলিশ লাইন হয়ে কান্দিরপাড়ে এসে শেষ হয়। এসময় তিনি আরও বলেন, আমাদের দল বিএনপি, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নির্বাচনী মার্কা ধানের শীষ। এই ধানের শীষের বিপক্ষে যারাই আসবে আমরা দলবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আর বেশি সময় নাই। সবাই ধানের শীষের জন্য ভোট চাইতে এখনি বেরিয়ে যান। প্রয়োজনে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আত্মীয়তা বাড়ান, ধানের শীষের ভোটার বাড়িয়ে তুলুন। গণ মিছিলে যোগ দেন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, জেলা বিএনপি নেতা জামাল খন্দকার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার সহ মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত