প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৫
লাকসামে নিখোঁজের ২৬ দিনেও খোঁজ মেলেনি কৃষক ছাদু মিয়ারা
লাকসাম প্রতিনিধি ||
কুমিল্লার লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্যা গ্রামের কৃষক ছাদু মিয়া (৫৭) নিখোঁজের ২৬ দিন পার হলেও তার কোনো খোঁজ মেলেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবার এখন দিশাহারা।নিখোঁজের ঘটনায় ছাদু মিয়ার স্ত্রী রেহানা বেগম ১৬ অক্টোবর লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে পুলিশ এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি।থানা সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর ভোর ৬টার দিকে ছাদু মিয়া বাড়ি থেকে বের হন। এর পর থেকে তিনি আর ফেরেননি। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজ নিয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।রেহানা বেগম জানান, তার স্বামীর উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং কালো, মুখে আধাপাকা দাড়ি রয়েছে।নিখোঁজের সময় পরনে ছিল চেক লুঙ্গি ও অফ-হোয়াইট রঙের হাফ শার্ট।ছোট ভাই সাইফুল ইসলাম বলেন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তার ভাইয়ের তিন থেকে চার লাখ টাকা ঋণ ছিল। তিনি কিছুটা অসুস্থও ছিলেন। তবে দেনার কারণে তিনি পালিয়ে যাবেন বলে মনে হয় না।লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, নিখোঁজসংক্রান্ত জিডির বিষয়টি থানায় নথিভুক্ত আছে। দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে এবং পুলিশ আন্তরিকভাবে তার সন্ধানে কাজ করছে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত