প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৫
একটি হারানো বিকেলের গল্প!া
শেখ নেছারুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
চেনা চেনা এই পথগুলো আমাকে বলে—তোমার ছায়া কি এখনও পড়ে এই ইট-ধুলোয়?যেখানে প্রতিটি মোড়ে রয়ে গেছে,আমাদের চুপ করে হাঁটার শব্দ!আমরা কি আবার নতুন করে পরিচিত হতে পারি?ঠিক যেমন প্রথমবার তোমাকে দেখেছিলাম!যেমন হঠাৎ বাতাসে উড়ে আসা আমার চুল সরিয়ে, তুমি বলেছিলে, "ভালো থেকো"।এই শহর জানে, আমি এখনও থেমে যাইহঠাৎ "তোমার নাম"- শুনলেই কারও ঠোঁটে!এই আকাশ, এই বাতাস, এই গন্ধ—সব যেন চুপিচুপি বলে যায়,সে একদিন ফিরে আসবেই....আমরা কি পারি আবার হারিয়ে যেতে?একটি রৌদ্র দুপুরের ছায়ায় দাঁড়িয়ে,কিংবা একটি হারানো বিকেলের গল্পে,যেখানে অভিমানও ছিল ভালোবাসার ছায়া,আর "বিদায়" শব্দটি শুধু একটি ভুল উচ্চারণ!
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত